
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস ইউং রবিবার এ খবর জানিয়েছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজকের ভাষণে ড. ইউনূস দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।