
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিরাব (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এই দিন বিভিন্ন অনুষ্ঠানের কারণে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নভেম্বর সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাসের প্রধান সড়কে যান চলাচল নিষিদ্ধ থাকবে। তবে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের জন্য যানবাহন চলাচলের জন্য কোনো বাধা থাকবে না।
ওই দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে যান চলাচল না করতে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।