
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে রবিবার (১৭ নভেম্বর ২০২৪) হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনী একটি অভিযান চালিয়ে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ ব্যবহার করছিল। তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানে গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।