দেশ, লিড নিউজ

দেশ, লিড নিউজ

মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও হেলপারও রয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ফজরের নামাজের পরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপে থাকা ৪ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

 

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত