জাতীয়

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১৮ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সংসদ ভেঙে থাকার কারণে রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশ জারি করেছেন।

কী থাকছে অধ্যাদেশে :
সর্বোচ্চ বয়সসীমা : বিসিএসসহ সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর।
স্বায়ত্তশাসিত সংস্থা : যেখানে পূর্বে ৩০ বা ৩২ বছর বয়সসীমা ছিল, সেগুলোতেও সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর।
প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী : এই খাতগুলোর নিয়োগ প্রক্রিয়া বিদ্যমান নিয়োগবিধি অনুযায়ী চলবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, প্রয়োজনে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে যে কোনো অস্পষ্টতা বা সমস্যার সমাধান করবে। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত