বিদেশ, লিড নিউজ

বিদেশ, লিড নিউজ

ট্রাম্পের হবু মন্ত্রী ও কর্মকর্তাদের বোমা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনের মন্ত্রী ও কর্মকর্তাদের একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির ঘটনা মঙ্গলবার রাত ও বুধবার সকালে ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। পাশাপাশি ভুয়া ফোনকলের মাধ্যমে তাদের হয়রানি করার চেষ্টার কথাও উঠে এসেছে। এফবিআই এ ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে।

নিউইয়র্ক রাজ্যের রিপাবলিকান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত এলিস স্টেফানিক জানিয়েছেন, তিনিও বোমা হামলার হুমকি পেয়েছেন। তিনি বলেন, বিষয়টি তাকে জানানো হয় যখন তিনি পরিবারের সঙ্গে থ্যাংকসগিভিং উদযাপনে ওয়াশিংটন থেকে নিউইয়র্কে যাচ্ছিলেন।

ট্রাম্পের ট্রানজিশন দলের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেছেন, হবু প্রশাসনের মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সহিংস ও অ-আমেরিকান হুমকির ঘটনা ঘটছে। তিনি জানিয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থা মনোনীতদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

কৃষিমন্ত্রী পদে মনোনীত ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি শাভেজ-ডিরেমারও একই ধরনের হুমকির শিকার হয়েছেন। এছাড়া, ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ বোমা হামলার হুমকি পাওয়ার পর সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এসব হুমকির ঘটনাগুলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। এফবিআই জানিয়েছে, তারা স্থানীয় পুলিশদের সঙ্গে সমন্বয় রেখে এই বিষয়গুলো খতিয়ে দেখছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত