দেশ

দেশ

পোরশায় ১৯ জন ভিক্ষুকের মাঝে ছাগল ও ঔষধ বিতরণ

নওগাঁর পোরশায় মহিলা বিষয়ক ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯ জন ভিক্ষুকের মাঝে দুটি করে ছাগল, এক প্যাকেট মাল্টিভিটামিন ঔষধ, এক ডোজ ভ্যাকসিন এবং দুটি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। ছাগলগুলো সুস্থ-সবল থাকবে, এমন উদ্দেশ্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফ আদনান, যিনি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, আপনাদের এই ছাগলগুলো পালন করে যেন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ভবিষ্যতে আপনাদের আর ভিক্ষা করতে না হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত