দেশ

দেশ

মুন্সি পাড়ায় শর্ট সার্কিটের আগুনে ৪ পরিবারের ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সি পাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে শর্ট সার্কিটের ফলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং এটি পার্শ্ববর্তী নুর ইসলাম, মান্নান, মহির উদ্দিন এবং শিমুলের ঘরে পৌঁছায়।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজাম্মেল হক ও তার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪টি পরিবারের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। আগুন পুরোপুরি নিভানোর পর বিস্তারিত জানানো হবে।’

এদিকে, ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।