বিনোদন

বিনোদন

৩ দিনে ৫০০ কোটি রুপি আয় করল ‘পুষ্পা ২’

২০২১ সালে করোনার সময়ে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা শুরুর ঠিক পরপর যখন বক্স অফিসের বেহাল দশা, সেই সময়ে যেন হাল ফেরান আল্লু অর্জুন অভিনীত এই ছবি। সব মিলিয়ে আয়টা ৩’শ কোটি রুপির উপরে। তিন বছর পর ডিসেম্বর মাসের ৫ তারিখে প্রেক্ষাগৃহে এল ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির দিন নজির গড়ল এই ছবি। হিন্দি ভাষার সব ছবিকে পেছনে ফেলে প্রথম ভারতীয় ছবি, যা প্রথম দিনেই আয় করল ১৭৫ কোটি রুপি।

তিন দিন পার হলো। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা ২ বক্স অফিসে দুর্দান্ত ফল করছে। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি সংগ্রহ করে ফেলেছে সিনেমাটি।

তৃতীয় দিনে পুষ্পা ২-র বক্স অফিস কালেকশন
হিন্দুস্তান টাইমস অনুসারে, পুষ্পা ২: দ্য রুল ৪ ডিসেম্বর ভারতে প্রিমিয়ারের দিন ১০.৬৫ কোটি রুপি আয় করেছিল। ছবিটি প্রথম দিন বৃহস্পতিবার সংগ্রহ করে ১৬৪.৫ কোটি রুপি এবং প্রথম শুক্রবার ছবির আয় ছিল ৯৩.৮ কোটি রুপি। সংগ্রহ ৪২.৮৯% হ্রাস পেলেও, শুক্রবার ছবিটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল।

শনিবার, ছবিটি ভারতে আয় করেছে প্রায় ১১৫.৫৮ কোটি রুপি। আর এই তিন দিনের সংগ্রহকে জুড়লে পুষ্পা ২-এর সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ভারতের বাজারে ৩৮৩ কোটি রুপিতে।

রেকর্ড ভাঙল পুষ্পা ২: দ্য রুল
মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা ২: দ্য রুল। এটি এসএস রাজামৌলির আরআরআরকে টপকে শীর্ষস্থান দখল করেছে এবং যে কোনও ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় উদ্বোধনের খেতাব পেয়েছে সুকুমারের পুষ্পা-২। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত আরআরআর-এর প্রথম দিনে আয় ছিল ১৩৩ কোটি রুপি। সেখান থেকে অনেকেটাই এগিয়ে পুষ্পা ২। এ দিকে হিন্দি ভাষার ছবি হিসাবে এত দিন সর্বাধিক আয়ের মুকুট দখলে রেখেছিল শাহরুখ খানের ‘জওয়ান’। হিন্দি ভাষায় প্রথম দিনের নিরিখে এই ছবির আয় ছিল ৬৫.৫ কোটি। সে দিক থেকে কিছুটা এগিয়ে পুষ্পা ২।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।