
নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তরা কলেজের পাশে অবস্থিত সারপুকুর এলাকায় সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ওই সড়কে দুপুর থেকে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করা হচ্ছিল। কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী অভিমুখী একটি মাইক্রোবাস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়, বাকি দুজন গুরুতর আহত হন।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয় এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।