অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

নতুনদের অল্প পণ্য নিয়ে কাজ করা ভালো : আবুল হাশিম

দেশীয় তাঁতের গামছা, লুঙ্গি এবং মধু, ঘি, গুড় ও সরিষার তেলসহ অন্যান্য অর্গানিক খাবার নিয়ে কাজ করছেন আবুল হাশিম। ন্যায্য দামে সারাদেশের ক্রেতাদের কাছে সিরাজগঞ্জের তাঁতের গামছা লুঙ্গি পৌঁছে দিচ্ছে তার গড়া হাশিম কালেকশন

রোজকার খবরেবিশেষ প্রতিনিধি ফারজানা জিতু কথা বলেছেন আবুল হাশিমের সাথে। উদ্যোক্তাদের জীবন ও ভাবনা নিয়ে শিল্পপুরাণআরশিনগরের সৌজন্যে রোজকার খবরের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ প্রকাশিত হল এই বিশেষ প্রতিবেদন।

আবুল হাশিম ঢাকায় থাকেন। চাকরির পাশাপাশি নিজের অঞ্চলের সেরা সব পণ্য নিয়ে শুরু করেছেন তার উদ্যোক্তা জীবন। এক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন–‘মানুষ যেন না ঠকে’। তিনি সিরাজগঞ্জের তাঁতিদের কাছ থেকে সেরা মানের লুঙ্গি, গামছা সংগ্রহ করেন। চাহিদা বাড়ার সাথে সাথে নিজস্ব ডিজাইনের গামছা এবং গামছার বৈচিত্র্যময় ব্যবহার নিয়েও ভাবছেন আবুল হাশিম। পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অর্গানিক খাবার নিয়েও কাজ করছেন।

আবুল হাশিমের ইচ্ছে ছিল পুলিশ হওয়ার। হয়ে উঠেছেন উদ্যোক্তা। তবে এভাবেই তিনি দেশ এবং মানুষের জন্য ভূমিকা রাখছেন। তাঁত পণ্য জনপ্রিয় করে তোলার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী তাঁতকে বিলুপ্তির থেকে রক্ষা করায় কাজ করছেন। একইসাথে বিশুদ্ধ খাবারের মাধ্যমে দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য ভূমিকা রাখছেন তিনি। আর তার এসব কাজে তিনি পরিবারের থেকে যথেষ্ট সহযোগিতা এবং সমর্থনও পান।

আবুল হাশিমের উদ্যোক্তা হয়ে ওঠার পথ খুব সহজ ছিল না। মানুষ নানাভাবে তাকে হেয় করতে চেয়েছে। অনেকে বলেছেন, তুমি গামছা বিক্রি করো? খুব ছোট করতো। এ বিষয়ে তার অবস্থান ছিল, ‘আমি শুনতাম, কিন্তু কোনো উত্তর দিতাম না’। আবার শুরুর দিকে হিসেবের বিষয়ও ভালো বুঝতেন না। কিছুটা বেখেয়ালি ছিলেন। তাই এলোমেলো খরচ করতেন। ফলে মেলা করে অনেক লোকশানের মুখে পড়তে হতো। এখন সেসব বুঝতে শিখেছেন, তাই হিসেব করে চলেন।

পড়াশোনা করে চাকরি খোঁজা তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করেন হাশিম কালেকশনের প্রতিষ্ঠাতা। তবে তিনি মনে করেন, শুরুতে ‘আয় ও খরচের বিষয়ে খুব খেয়াল করতে হবে। পণ্য ক্রয়ে যতটা সম্ভব খরচ কম করতে হবে। আর অল্প পণ্য দিয়ে কাজ করা ভালো।’

নিজের উদ্যোগ দিয়ে মানুষের পাশে থাকতে চান আবুল হাশিম। তিনি বলেন, ‘আমি অসহায়দের কাছে পৌঁছে যাবার চেষ্টা করি।’ তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন, একদিন হাজার কর্মী নিয়োগ দিতে পারার মতো বড় প্রতিষ্ঠান হয়ে উঠবে তার স্বপ্নের হাশিম কালেকশন।

আবুল হাশিমের উদ্যোগের ট্রেড লাইসেন্স আছে। তার টিন সার্টিফিকেট আছে। তিনি আমি বাংলাদেশ সরকারকে যথাযথভাবে কর দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখেন। তিনি মনে করেন, সবাই যদি ঠিকমতো কর পরিশোধ করে, তাহলে এভাবেই দেশের জন্য অবদান রাখা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত