অর্থ ও বাণিজ্য, লিড নিউজ

অর্থ ও বাণিজ্য, লিড নিউজ

আবারও বাড়ল সোনার দাম

দেশে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ রোববার (৩১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৬৭ টাকা। এতে করে প্রতি ভরির নতুন দাম দাঁড়ালো ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫৯৮ টাকা, নতুন দাম ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বেড়েছে ১ হাজার ৩৬৫ টাকা, নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বেড়েছে ১ হাজার ১৭৮ টাকা, নতুন দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত