
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তিনি সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বসবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। আলোচনায় অংশ নিতে যাচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে গত রোববার একই ভেন্যুতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
ধারাবাহিক এই বৈঠকগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।