জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

তারেকের দেশে ফেরার ক্ষেত্রে সহায়তা দেবে সরকার

দেশে ফেরার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ট্রাভেল ডকুমেন্টস সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হন, তবে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, ‘উনি দেশের নাগরিক। যেকোনো সময় দেশে আসতে পারেন। যদি ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে, আমরা তা সমাধান করব।’

তারেক রহমান কখন দেশে ফিরবেন, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই।

এছাড়া, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর উদ্দেশ্যে ভারতকে সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল, সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, এরপর আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হলে তা জনগণকে জানানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত