জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

৩০০ আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এবার গাজীপুরে একটি আসন বেড়ে গেছে। অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটিতে আনা হয়েছে।

এর আগে ইসি ৩০০ আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন এনে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছিল। চূড়ান্ত প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি আসনের সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হলো।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত