জাতীয়

জাতীয়

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ রোববার রাত থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তবে বাংলাদেশ থেকেও এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা সম্ভব হবে।

চন্দ্রগ্রহণ শুরু হবে আজ (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে এবং চলবে আগামীকাল ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ।

পূর্ণাঙ্গভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত এলাকায়। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমে আংশিক চন্দ্রগ্রহণও দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ গ্রহণ দৃশ্যমান হবে না বলে জানা গেছে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় স্থায়ী এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মহাকাশপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।