দেশ

দেশ

গাংগুরিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় গাংগুরিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয় ১৫০ জন নতুন শিক্ষার্থীকে।

‘মানসম্মত শিক্ষা সেবার অঙ্গীকার গাংগুরিয়া ডিগ্রি কলেজ দিচ্ছে বার বার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাস সাজানো হয় নানা আয়োজনে। শিক্ষার্থীরা কেউ সেজে আবার কেউ সাধারণ পোশাকে অংশ নেন আনন্দ-উল্লাসে ভরা এই আয়োজনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মোফাজ্জল হক। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. মঞ্জুর মোর্শেদ শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক মো. লোকমান হোসেন, মো. নুর আহমদ ও মো. আব্দুর রাজ্জাকসহ অন্যরা। নবীন ও প্রবীণ শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ শাহ বলেন, গাংগুরিয়া ডিগ্রি কলেজ পোরশা থানার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে উঠতে হবে এবং দেশের নেতৃত্বে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘তোমরা শিক্ষিত হলে দেশ একটি শিক্ষিত জাতি পাবে।’

সভাপতি মোফাজ্জল হক শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করে সুনাগরিক হওয়ার আহ্বান জানান।

পরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।