
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ইলিশ রপ্তানি করা যাবে। তবে রপ্তানির ক্ষেত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুসরণ করা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানিযোগ্য ইলিশের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা এবং প্রতি কেজির দাম ন্যূনতম ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ।
এছাড়া অনুমোদিত পরিমাণের বাইরে অতিরিক্ত ইলিশ রপ্তানি করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।