বিদেশ, লিড নিউজ

বিদেশ, লিড নিউজ

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই : ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দীর্ঘ ভাষণে সংস্থাটির কার্যকারিতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘাত সমাধানে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখছে না, বরং সবক্ষেত্রে উদ্যোগ নিতে হয়েছে তাকে নিজেকেই।

ট্রাম্প দাবি করেন, অন্তত সাতটি যুদ্ধ তিনি বন্ধ করেছেন, যেগুলো প্রত্যেকটি নোবেল পুরস্কারের সমান অবদান হতে পারে। কিন্তু সেই সময়ে জাতিসংঘ সাহায্যের চেষ্টা পর্যন্ত করেনি বলেও অভিযোগ করেন তিনি।

ভাষণে ট্রাম্প জাতিসংঘ সদর দফতরের ভাঙা লিফট ও ত্রুটিপূর্ণ টেলিপ্রম্পটার টেনে কটাক্ষ করেন। তার বক্তব্যে উঠে আসে, ‘এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি— একটি খারাপ এসক্যালেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের উদ্দেশ্য কী? সংস্থাটির বিশাল সম্ভাবনা থাকলেও এখনো তারা সেই সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারেনি। সাধারণত তারা শুধু শক্ত ভাষায় চিঠি পাঠায়, তারপর তা অনুসরণ করে না।’

ভাষণে ট্রাম্প ইউক্রেন যুদ্ধকে ‘সবচেয়ে সহজে সমাধানযোগ্য’ আখ্যা দেন এবং গাজা প্রসঙ্গে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের মুক্তির আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াকে বলেন ‘হামাসের নৃশংসতার জন্য পুরস্কার।’

দীর্ঘ ৫৬ মিনিটের বক্তব্য শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘আপনাদের সীমান্ত এবং প্রচলিত জ্বালানির উৎস শক্তিশালী করতে হবে, যদি আপনারা আবার মহান হতে চান।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।