জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

দেশে সাইবার অপরাধ বেড়েছে ১২ শতাংশ, ভুক্তভোগীর ৬০ শতাংশ নারী

গত এক বছরে দেশে প্রায় ১২ শতাংশ সাইবার অপরাধ বেড়েছে। আর গত পাঁচ বছরে অন্তত দুই লাখ ভুক্তভোগী বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সভায় ‘সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস’ নামের একটি সংগঠন এই জরিপের তথ্য প্রকাশ করে।

জরিপে দেখা যায়, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকারদের ৮০ শতাংশই ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী। ভুক্তভোগীদের মধ্যে ৬০ শতাংশ নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেও সাইবার অপরাধ বেড়েছে। তবে ভুক্তভোগীদের মাত্র ১২ শতাংশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন।

বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত