দেশ

দেশ

নওগাঁয় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁ জেলার পোরশা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সারাইগাছি মোড় জিরো পয়েন্টে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল হক শাহ (নওগাঁ-৪৬১ আসন)।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদ এর ভিত্তিতে পিআর পদ্ধতিতে হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। পি আর পদ্ধতি না মানলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বাধ্য করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন পোরশা শাখার সভাপতি হযরত মাওলানা মো. হুজ্জাতুল্লাহ শেখ এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মাওলানা মো. মামুনুর রশিদ শাহ। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

তারা বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না, এই ব্যবস্থা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।’

বিক্ষোভ মিছিলটি সারাইগাছি মোড় প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।