
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৯৩ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।
শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দর আজ রোববার (৫ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও সমন্বয় আনা হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী—
তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ২,৫৮৫ টাকায়।
এর আগে ২৯ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়ে ভরি প্রতি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে— এর মধ্যে ৪২ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।
বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি ভিন্ন হতে পারে।