দেশ

দেশ

পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় মহিষ আটক

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন তিনটি ভারতীয় মহিষসহ একটি স্টিয়ারিং গাড়ি আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর নিতপুর বিওপির টহল দল।

রবিবার (৫ অক্টোবর) সকালে এসআইপি, আরআইবি এবং সিভিল সোর্সের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর পাকা রাস্তার উপর থেকে মহিষগুলোসহ গাড়িটি আটক করা হয়।

টহল কমান্ডার হাবিলদার আব্দুল রসুলের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় তারা মালিকবিহীন অবস্থায় দুটি মাঝারি ও একটি ছোট মহিষসহ স্টিয়ারিং গাড়িটি জব্দ করেন। আটককৃত মহিষ ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনটি ভারতীয় মহিষ ও স্টিয়ারিং গাড়ি আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত