দেশ, লিড নিউজ

দেশ, লিড নিউজ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে আসা আন্তনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ কয়েকটি বগি উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ট্রেনটির লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটগামী ছিল। দুর্ঘটনার পরই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার ট্রেন ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানান তিনি।

মোগলাবাজার থানার ডিউটি অফিসার এএসআই রোজিনা আক্তার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত