
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।