দেশ, লিড নিউজ

দেশ, লিড নিউজ

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত রাত ৯টা ৭ মিনিটে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

জানা গেছে, ৫০ ফিট গভীর থেকে সাজিদকে উদ্ধার করা হয়। প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিশুটির আওয়াজ পেয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত