খ তে খাঁটি পরিবারের আয়োজনে পৌষমেলা অনুষ্ঠিত

Post Thumbnail

খ তে খাঁটি পরিবার গ্রুপের উদ্যোগে ‘পৌষমেলা ২০২৫ (বউ মেলা ২.০)’ অনুষ্ঠিত হয়েছে।খাবার, শীতের পিঠা, কেক, পোশাক, শাড়ি, কসমেটিকস, বেবি প্রোডাক্ট, ক্রাফটসহ নানান পণ্যের মোট ১৫টি স্টল মেলায় অংশগ্রহণ করে।

সোমবার (৮ ডিসেম্বর) নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীতে কাজী নওশীন লায়লার বাসার ছাদে এ মেলার আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা স্বল্প সময়ের এ আয়োজনে স্টলগুলোতে মোট বিক্রি হয়েছে ৮০ হাজার টাকার পণ্য ও খাবার। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এখানে কোনো স্টল ফি নেওয়া হয়নি।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গ্রুপের এমন আয়োজন তাদের ব্যবসা এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখছে।