দেশ, লিড নিউজ

দেশ, লিড নিউজ

‘হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে এক গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় গ্রেপ্তার অভিযান চালানো হতে পারে।

এদিকে পরিবারের সিদ্ধান্তে আহত শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত