অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

ঋক্ষশৈলীর ‘চা-আড্ডা’য় আফতাবনগরে উদ্যোক্তাদের মিলনমেলা

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘ঋক্ষশৈলী’ টিম।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরের ‘বড়ই তলা’ মাঠে এই ‘চা-আড্ডা ও উদ্যোক্তা পরিচিতি’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ২০২৬ সালের জন্য গৃহীত বিভিন্ন পরিকল্পনা সদস্যদের সাথে শেয়ার করা। আগামী বছরে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মশালা এবং বড় পরিসরে মেলার আয়োজনের ঘোষণা দেওয়া হয় ঋক্ষশৈলীর পক্ষ থেকে। উপস্থিত উদ্যোক্তারাও তাদের মূল্যবান মতামত ও পরামর্শ বিনিময়ের মাধ্যমে এই পরিকল্পনাগুলোকে আরও সমৃদ্ধ করেন।

আড্ডার ছলে চলা অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময়ের এই আয়োজনেও উদ্যোক্তাদের মধ্যে কেনাবেচার দারুণ সাড়া লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারী প্রায় সবারই সন্তোষজনক পণ্য বিক্রি হয়েছে বলে আয়োজক সূত্রে জানানো হয়।

ঋক্ষশৈলী টিমের সদস্যরা জানান, সদস্যদের কো-অপারেশন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই অনুষ্ঠানটিকে সফল করে তুলেছে। চা-আড্ডা হলেও এটি পরিণত হয়েছিল এক টুকরো আনন্দ উৎসবে, যা উদ্যোক্তাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

ঋক্ষশৈলী টিম আশাবাদ ব্যক্ত করেছে যে, ২০২৬ সালে তারা উদ্যোক্তাদের নিয়ে আরও বড় পরিসরে এবং সৃজনশীলভাবে কাজ করে যাবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত