পোরশায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন

Post Thumbnail

নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নিতপুর দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মাওলানা মো. সিকান্দার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি পোরশা উপজেলা বিএনপি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওলামা সমাজের গুরুত্ব অনুধাবন করেই জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছিলেন। দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের নিজস্ব সংগঠন থাকলেও ওলামাদের কোনো সংগঠন ছিল না। জিয়াউর রহমানের উদ্যোগে এ সংগঠন প্রতিষ্ঠা পায়, যাতে ওলামারা সংগঠিত হয়ে নিজেদের দাবি-দাওয়া উত্থাপন করতে পারেন।

পোরশা উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে মাওলানা মো. ইসমাইল হোসেনকে এবং সদস্য সচিব হয়েছেন মাওলানা জুনায়েদ শাহ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা আনোয়ার হোসেন। মোট ২১ সদস্যের এই কমিটির নাম ঘোষণা করা হয় এবং আগামী এক মাসের মধ্যে সব ইউনিয়নে ইউনিট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শফিউদ্দিন মণ্ডল, লায়ন মো. মাসুদ রানা ও মো. আজহার আলী। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রাকিব, আব্দুল গনি, শাহজামাল, জহিরসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইসমাইল হোসেন।

শেষে সভাপতি অধ্যাপক সিকান্দার আলী সংগঠনের নেতাকর্মীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সবার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।