অর্থ ও বাণিজ্য, ঘুরিফিরি

অর্থ ও বাণিজ্য, ঘুরিফিরি

ঋক্ষশৈলীর বনভোজনে আনন্দ-উল্লাসে মাতলেন নারী উদ্যোক্তারা

‘চলো মিলি একসাথে আনন্দ উচ্ছ্বাসে’— এই স্লোগানকে সামনে রেখে একঝাঁক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঋক্ষশৈলী’র বছরের প্রথম বনভোজন। শনিবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের তারাবতে অবস্থিত ‘বসন্ত বিলাস’ রিসোর্টে এই আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়।

দিনভর নানা কর্মসূচি, খেলাধুলা এবং আনন্দ-উল্লাসে মেতে ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা। রিসোর্ট প্রাঙ্গণ জুড়ে ছিল আনলিমিটেড ফটোসেশন এবং সুস্বাদু সব খাবারের আয়োজন। বিশেষ করে শিশুদের জন্য ছিল আলাদা আয়োজন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। উদ্যোক্তাদের পাশাপাশি শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লটারি এবং প্রতিযোগিতামূলক খেলাধুলা। এই আয়োজনে গিফট স্পন্সর হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় অনলাইন পেজ— Habiba, Tuna-Tunyy, Kakoli’s Fashion, Simi’s Craft, মায়ামিন-Mayamin, Third Eye Shoppers, L-E-gant এবং Kona’s Collection।

এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক নারীর জন্য শুভেচ্ছা উপহারের স্পন্সর ছিল Younic Fashion। আয়োজনের মিষ্টি মুহূর্তকে আরও স্মরণীয় করতে কেক স্পন্সর হিসেবে ছিলেন মিরপুর শেওড়াপাড়ার উদ্যোক্তা রেজওয়ানা হাসান বিনু।

আয়োজকদের মতে, প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় নিজেদের জন্য বের করে আনতেই এই আয়োজন। নারীদের একঘেয়েমি কাটিয়ে রিফ্রেশমেন্টের সুযোগ করে দিতে এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের বনভোজন বা গেট-টুগেদার অত্যন্ত ফলপ্রসূ।

সারাদিনব্যাপী এই আনন্দ উৎসব শেষে সন্ধ্যায় একরাশ স্মৃতি নিয়ে ঘরে ফেরেন অংশগ্রহণকারীরা। অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এমন আয়োজন তাদের আগামী দিনের কাজের প্রেরণা যোগাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত