
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা নিয়ে এসেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটাররা তাদের স্মার্টফোনেই দেখে নিতে পারবেন নিজ নিজ ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য। এ লক্ষ্যে ইসি চালু করেছে ‘Smart Election Management BD’ নামের একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ।
সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ডিজিটাল সুবিধার কথা জানানো হয়েছে। অ্যাপটি ইতোমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে।
অ্যাপটিতে ভোটাররা যেসব সুবিধা পাবেন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে এই অ্যাপ থেকে একজন ভোটার মুহূর্তেই নিচের তথ্যগুলো জানতে পারবেন :
নির্বাচনী তথ্যের ভাণ্ডার
কেবল ভোটকেন্দ্রই নয়, এই অ্যাপটি নির্বাচনী তথ্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখান থেকে জানা যাবে :
১. নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর হালনাগাদ তথ্য।
২. নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা।
৩. নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশনা।
৪. ভোটের দিন লাইভ আপডেট ও ফলাফল।
নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে ভোটাররা ভোটকেন্দ্র খোঁজার ঝামেলা এড়িয়ে আগেভাগেই প্রস্তুতি নিতে পারবেন, যা নির্বাচনে ভোটার উপস্থিতি ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।