
রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল জুয়েলারি শপ ‘পার্ল কুইনডম’ (Pearl Queendom)-এর তৃতীয় শাখা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বনানী সুপার মার্কেটের চতুর্থ তলায় ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’-এর চেয়ারম্যান ফাহিমা সুলতানা পারভীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্ল কুইনডম-এর স্বত্বাধিকারী এবং ‘আমরা করব জয়’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দা ফারহানা নীতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি নাদিরা পারভীন, অ্যাডমিন শাহীন আরা হক (মুন্নি) এবং রাইয়ান’স ভ্যারাইটিস কালেকশনের স্বত্বাধিকারী রাইয়ান। এছাড়া সদস্য হালিমা খাতুন, রহিমা আক্তার রুমা ও ইশরাত জাহানসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা শোরুমটি ঘুরে দেখেন এবং পার্ল কুইনডমের জুয়েলারি ডিজাইন ও কালেকশনের ভূয়সী প্রশংসা করেন। মিষ্টি বিতরণ, উপহার বিনিময় ও শুভকামনা জানানোর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।