বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্নারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ছড়াকার ও গীতিকার সিরাজিয়া পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথাসাহিত্যিক ঝর্না রহমান, কবি ও গবেষক শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, কবি ও গবেষক সন্তোষ ঢালী এবং কবি ও গবেষক মোহাম্মদ আসাদুল্লাহ। বক্তারা রবীন্দ্র-সাহিত্যের চিরন্তন আবেদন এবং বাঙালির সাংস্কৃতিক সত্তায় কবিগুরুর গভীর প্রভাব নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কথাসাহিত্যিক ও শিল্পী ঝর্না রহমান, কবি ও শিল্পী শামীমা আফরোজ হ্যাপি এবং শিল্পী সন্তোষ ঢালী। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আইরিন সুলতানা, জেসমিন বন্যা ও মেহেদী হাসান শোয়েব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিদের স্বরচিত কবিতা পাঠ। এতে অংশ নেন কবি জ্যোতির্ময় সেন, রসময় কীর্তনীয়া, ইলোরা সোমা, শামস সাঈদ, মাহমুদা সুলতানা, আরিফ নজরুল, শামীমা সুলতানা, মাকসুদা আননাহাল, ফাতেমা এ্যানি, আপন অপু, ইমরান পরশ, বোরহান মাসুদ, শিবুকান্তি দাশ, সাফিনা আক্তার, আতিয়ার রহমান, হাসিনা মমতাজ, লুৎফর চৌধুরী, সুলেখা আক্তার শান্তা, জেসমিন বন্যা, হাসনাইন সাজ্জাদী, সাকিব হোসেন রাজু, খায়রুন্নেসা রিমি, নীল হাসান, আরাস্তা জাবিন, নীপা চৌধুরী, দেওয়ান মাসুদা সুলতানা, মীর রবি, মোস্তফা মঈন, রিয়াদ সৈয়দ, সোহরাব সুমন, সৌম্য সালেক, ফকরুল হাসান, মাহমুদ হাসান মিলন ও শাহমুব জুয়েল প্রমুখ।
রবীন্দ্র-অনুরাগী ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত এক সাহিত্য আসরে পরিণত হয়।




