
ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’র (কেআইআইটি) বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। গত ২৮ জানুয়ারি কেআইআইটি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারকটি ড. মোঃ সবুর খানের হাতে তুলে দেন কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’র (কেআইআইটি)-এর প্রতিষ্ঠাতা এবং ভারতীয় লোকসভার সদস্য ড. অচ্যুতা সামন্ত। স্মারক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরঞ্জিত সিং এবং অলিউডের ভারতীয় অভিনেতা সব্যসাচী মিশ্র।
শিক্ষার ক্ষেত্রে অনুকরণীয় নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতির জন্য মোঃ সবুর খানকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়। এ বিশেষ সম্মাননা প্রদান করায় মোঃ সবুর খান কেআইআইটির প্রতিষ্ঠাতা ড. অচ্যুতা সামন্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. সবুর খানের স্বীকৃতি শুধুমাত্র তার ব্যক্তিগত কৃতিত্বেরই প্রমাণ নয় বরং এটি কেআইআইটি এবং ডিআইইউ-এর মধ্যে দৃঢ় সম্পর্ককে প্রতিফলিত করে। এরআগে ২০১৮ সালে কেআইআইটি বিশ্ববিদ্যালয় অসামান্য নেতৃত্ব এবং শিক্ষা, ব্যবসা এবং প্রযুক্তিতে অবদানের জন্য ১৪তম বার্ষিক সমাবর্তনে ডক্টর সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট (ডি লিট) প্রদান করে।