জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

রাজধানীতে অটোরিকশাচালকদের অবরোধ, ডিএমপির সঙ্গে বৈঠক

রাজধানীর মহাখালী রেলক্রসিংসহ আশপাশের সড়ক অবরোধকারী অটোরিকশাচালক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। বৈঠক থেকে তেজগাঁও বিভাগের ডিসি জানিয়েছেন, অবরোধকারীরা অবরোধ তুলে নিতে সম্মত হয়েছেন হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাবাসী। সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

তেজগাঁও জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিক মহাখালী বাস স্ট্যান্ড ও রেলগেট এলাকায় ব‍্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতেই এ সড়কে যান চলাচল সীমিত হয়ে যায়। বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়েছে বিক্ষোভ করছেন।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর পর টানা দুদিন রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।