রাজনীতি

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে প্রচারিত ওই বিজ্ঞপ্তিকে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রিজভী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল তাঁর স্বাক্ষর জাল করে ওই বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেছে। ভুয়া বিজ্ঞপ্তিটি তাঁর স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, ফেসবুকে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া।

একই সঙ্গে তিনি দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত