অন্যান্য, দেশ

অন্যান্য, দেশ

ওমোডা জেইকো’র নতুন হাইব্রিড এসইউভি ‘জেইকো জে৭ পিএইচইভি’ উন্মোচন

ঢাকার মোটর শো-তে ওমোডা জেইকো তাদের বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি ‘জেইকো জে৭ পিএইচইভি এসএইচএস’ (J7 PHEV SHS) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ৫ম প্রজন্মের শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক সুপার হাইব্রিড সিস্টেমের সমন্বয়ে তৈরি এই গাড়িটি দেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোডা জেইকো-র পরিচালক জনাব সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহিদ হোসেন এবং ওমোডা জেইকো-র নির্বাহী পরিচালক জনাব সাদিকুল মোস্তাক। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার হক রিয়াজ এবং ‘কার অ্যান্ড কনভার্সন’-এর অ্যাডমিন মুস্তাভি।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন এবং আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম (SHS)। এটি সম্মিলিতভাবে সর্বোচ্চ ৩৪১ বিএইচপি এবং ৫২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

জেইকো জে৭ পিএইচইভি-র প্রধান আকর্ষণ হলো এর জ্বালানি সাশ্রয়ী দক্ষতা। গাড়িটি এক টানা ১,৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। শুধুমাত্র ইভি (EV) মোডে এটি ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২.২০ টাকা। এছাড়া এর ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০% থেকে ৮০% পর্যন্ত চার্জ করা সম্ভব।

বাংলাদেশের রাস্তার বাস্তব পরিস্থিতি বিবেচনায় গাড়িটিতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলমগ্ন রাস্তায় চলাচলের জন্য অত্যন্ত উপযোগী। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এতে রয়েছে ৮টি এয়ারব্যাগ, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) এবং এটি ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং প্রাপ্ত।

অত্যাধুনিক ফিচারের মধ্যে আরও রয়েছে 

* ১৪.৮ ইঞ্চি বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে।
* ভেন্টিলেটেড আরামদায়ক সিট।
* ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানোর জন্য ৩.৩ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং বিলাসবহুল অভিজ্ঞতার মিশেলে জেইকো জে৭ বাংলাদেশের প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে শক্ত অবস্থান তৈরি করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত