ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে প্রায় তিন বছর আগে। দীর্ঘ সময় পার হলেও তাদের বিচ্ছেদ নিয়ে জনমনে কৌতূহল ও গুঞ্জনের শেষ নেই। ...