দেশ

দেশ

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযান

৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩০ বোতল ফেনসিডিল, ১২০ গ্রাম শুকনো গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার দুওসুও ইউপির পশ্চিম সরলীয়া গ্রামের মৃত সোয়ার উদ্দীনের ছেলে মোঃ দাবার উদ্দীনকে (৬২) ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে সদর উপজেলার রুহিয়া হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপরে সন্দেহভাজন ব্যক্তি মোঃ মানিককে (৩১) ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। সে অত্র থানাধীন সেনিহারী মধ্যপাড়া গ্রামের মোঃ আলাব উদ্দীন ওরফে আলাউদ্দিনের ছেলে। একই সাথে পীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রঘুনাথপুর মৌজাস্থ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দুনা গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ রশিদকে (৪৩) গ্রেফতার করে পুলিশ।

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard