অর্থ ও বাণিজ্য, দেশ

অর্থ ও বাণিজ্য, দেশ

ক্রাউন প্লাজায় বসছে বর্ণিল বৈশাখী মেলা

উৎসবের রঙে বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন অভিজাত হোটেল ক্রাউন প্লাজা। আগামী মঙ্গলবার ( ১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে হোটেল প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলা ‘এসো হে বৈশাখ’ এবং বিশেষ খাদ্য উৎসব ‘ঢাকাইয়া রসনা বিলাস’।

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই আয়োজনে থাকছে শেকড় সন্ধানী নানা আয়োজন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই মেলায় বড়দের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। নাগরদোলা ও চু-চু ট্রেনের পাশাপাশি শিশুদের জন্য থাকছে জাম্পিং ক্যাসেল, বাবল হাউস ও ক্যারোজেল। মেলা প্রাঙ্গণে শৈশবের স্মৃতি ফিরিয়ে দিতে থাকছে বায়োস্কোপ, পুতুলনাচ ও জাদুর আসর। এছাড়া লোকগানের লাইভ পরিবেশনা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে। দর্শনার্থীরা আলপনা, ফেস পেইন্টিং ও মেহেদি রাঙানোর সুযোগও পাবেন এখানে।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুরান ঢাকার খাবারের সমাহারে সাজানো বুফে ব্রাঞ্চ ও ডিনার। মেন্যুতে থাকছে সরিষা ইলিশ, ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, কাবাব এবং কাঠি রোল। মিষ্টি প্রেমীদের জন্য থাকছে নকশি পিঠা, ভাপা পিঠা ও গুড়ের রসগোল্লা। ভোজনরসিকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছে বিশেষ ‘আগুন পান’।

উৎসবকে আরও আনন্দময় করতে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট থ্রি’ (১টি কিনলে ৩টি ফ্রি) অফার।

আয়োজন সম্পর্কে ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, আন্তর্জাতিক মানের সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও মানুষের আবেগকে গুরুত্ব দেওয়াই আমাদের লক্ষ্য। ‘এসো হে বৈশাখ’-এর মাধ্যমে আমরা স্থানীয় মানুষের আরও কাছে পৌঁছাতে চাই এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চাই।

এই মেলা ও উৎসবের সহযোগী হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, স্ন্যাপঅ্যান্ডকিপ, সেভেনআপ, বেলিসিমো এবং টিঙ্কারস টি।

পুরো হোটেল জুড়ে বৈশাখী সাজসজ্জা ও দেশীয় ঐতিহ্যের এই আয়োজন সাধারণ দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সুযোগ করে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard