অর্থ ও বাণিজ্য, লিড নিউজ

অর্থ ও বাণিজ্য, লিড নিউজ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট প্রস্তাব পেশ করেন, যা পরে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার। সেই তুলনায় নতুন বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

গত ১১ই জুন অর্থমন্ত্রী এই বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বাজেট পহেলা জুলাই থেকে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard