বইয়ের খবর, রাজনীতি

বইয়ের খবর, রাজনীতি

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তিন খণ্ডের এই বইটির মোড়ক উন্মোচন করেন।

বইটির রচয়িতা কালাম ফয়েজী। তিন খণ্ডের এই গ্রন্থে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা নীতি, বলিষ্ঠ নেতৃত্ব, যুগান্তকারী উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদানের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাস ও জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard