সর্বশেষ

সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণের পথেই হাঁটছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী স্পষ্টভাবে জানান, আসন্ন জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই অনুষ্ঠিত হবে। তবে এই সরকার ব্যবস্থাটি তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সব শ্রেণির মানুষের মতামতের ভিত্তিতে।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আদালতের রায়ে ৫৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা রয়েছে। জুলাই সনদকে প্রধান্য দিয়ে এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আদালত নির্দেশিত এই ৫৪টি বিষয়েই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করা হবে।

পাশাপাশি বর্তমান রায়ের মাধ্যমে অন্তত চারটি বিষয়ে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে। সুপ্রিম কোর্টের রায় এবং জনমানুষের প্রত্যাশা—এই দুই বিষয়কে সমন্বয় করেই রাষ্ট্রের আইনগত সংস্কারের কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত