দেশ, সর্বশেষ

দেশ, সর্বশেষ

ফরিদপুরে সড়ক উন্নয়নকাজে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ১ নম্বর সড়ক ও এর আশপাশের এলাকায় প্রতিদিন অসহনীয় যানজট তৈরি হচ্ছে। চলমান সড়ক উন্নয়নকাজ এবং ব্যস্ত সড়কে যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন। এতে প্রতিদিন হাজারো যাত্রীকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

স্থানীয়দের তথ্যমতে, এলাকাটিতে একাধিক পরিবহন কাউন্টার ও বাসস্ট্যান্ড থাকায় সারাদিনই যানজট লেগে থাকে। যখন বিভিন্ন পরিবহনের বাসগুলো কাউন্টার থেকে বের হয়ে মূল সড়কে ওঠে, তখন পেছনের যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে। এতে সড়কটিতে যানচলাচল প্রায় স্থবির হয়ে যায়।

শহরবাসীর অভিযোগ, গত কয়েক বছরে ফরিদপুর পৌর এলাকায় যানবাহনের চাপ প্রায় পাঁচ গুণ বেড়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার আধিক্য যানজটকে আরও ভয়াবহ করে তুলেছে। যথাযথ নীতিমালা ও নিয়ন্ত্রণের অভাবে এসব যানবাহন প্রধান সড়কে অবাধে চলাচল করছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

ভুক্তভোগী যাত্রীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে জনবহুল এলাকা থেকে বাসস্ট্যান্ড ও পরিবহন কাউন্টারগুলো অন্যত্র সরিয়ে নিতে হবে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন তারা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে এই জনদুর্ভোগ আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত