জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

দেশের নতুন ভিসা নীতিমালা ‘ভিসা পলিসি, ২০২৬’ প্রণয়নের কাজকে ত্বরান্বিত করতে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে আটজন সদস্য রয়েছেন। গত ৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এই কমিটির মূল কাজ হলো প্রস্তাবিত ভিসা পলিসির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই নীতিমালার চূড়ান্ত খসড়া উপস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং নিজেদের সুবিধামতো সময়ে সভার আয়োজন করতে পারবে। পুরো প্রক্রিয়ায় সচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চূড়ান্ত পরিমার্জন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের মন্ত্রিসভা বৈঠকে এটি উপস্থাপন করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত