বিদেশ, লিড নিউজ

বিদেশ, লিড নিউজ

আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মস্থান মাশহাদে সমাহিত করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো ইরানে শোকের ছায়া নেমে এসেছে।

ইরাকের কারবালা থেকে খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে আনার পর জানাজার জন্য নেওয়া হয় পবিত্র ইমাম রেজা সমাধি কমপ্লেক্সে। ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এবং একজন শীর্ষ ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিতে তাকে এই সমাধি কমপ্লেক্সেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। নবম শতকে বিষপ্রয়োগে নিহত হওয়া শিয়াদের অন্যতম শীর্ষ ইমাম রেজা এখানে শায়িত আছেন। ঐতিহাসিক এই স্থানটির গুরুত্ব অপরিসীম।

উল্লেখ্য যে, এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও এই ইমাম রেজা সমাধি কমপ্লেক্সেই সমাহিত করা হয়েছিল। এছাড়া বর্তমান সুপ্রিম লিডার মোজতবার জন্মও এই শহরেই হয়েছিল। আজ চূড়ান্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হবে।

 

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard

আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি

০৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
rojkarkhabor.com