শিক্ষা, সর্বশেষ

শিক্ষা, সর্বশেষ

প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে যেভাবে

দীর্ঘ প্রতীক্ষা, আইনি জটিলতা এবং নানা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে আজ রবিবার দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবে।

শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। আনুষ্ঠানিক ঘোষণার পর ফলাফলগুলো ওয়েবসাইটের মাধ্যমে উন্মুক্ত করা হবে।

এসএমএস-এর মাধ্যমে ফল জানার উপায়
যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPE, এরপর একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বরটি লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীর রোল ১২৩৪৫৬ হলে টাইপ করতে হবে DPE 123456 এবং তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে ফলাফল দেখার উপায়
বিস্তারিত ফলাফল বা মার্কশিট দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনে গিয়ে শিক্ষার্থীকে তার রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফলাফল দেখা যাবে।

উল্লেখ্য, নীতিমালা নিয়ে আইনি জটিলতা ও বিভিন্ন সময় পরীক্ষা পেছানোর কারণে এই বৃত্তি পরীক্ষা শুরু থেকেই আলোচনায় ছিল। এর আগে গত ৯ জুলাই ফলাফল প্রকাশের পরিকল্পনা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়। এছাড়া ঢাকা বিভাগের কিছু জেলার ফল আগাম অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া বিতর্ক ও তদন্তের সব প্রক্রিয়া কাটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত